গোপনীয়তা নীতি
শেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬
Anatoo একটা শেখার অ্যাপ। আমরা যত কম সম্ভব তথ্য নিই, আর যা নিই তা কেন নিই, এখানে সোজা ভাষায় লিখে রাখলাম।
কে দায়িত্বে
Anatoo বানায় ও চালায় PretendMind Ltd., ঢাকা, বাংলাদেশ। আপনার তথ্যের দায়িত্ব আমাদের। যেকোনো প্রশ্নে লিখুন: learningbangladesh71@gmail.com
কী তথ্য নিই
- অপেক্ষার তালিকা: আপনার ইমেইল, আপনি কে (অভিভাবক, ছাত্রছাত্রী, মেডিকেল, শিক্ষক), সাইটের ভাষা, আর ব্রাউজারের টাইমজোন দেখে আন্দাজ করা দেশ। শুধু লঞ্চের খবর দিতে।
- অ্যাকাউন্ট (পরে, ঐচ্ছিক): অ্যাকাউন্ট খুললে ইমেইল আর আপনার অগ্রগতি, যাতে অন্য ফোনেও যেখানে থেমেছিলেন সেখান থেকে চালাতে পারেন।
- ব্যবহারের পরিসংখ্যান (পরে): কোন সিস্টেম কতক্ষণ দেখা হয়, কোন পাঠ শেষ হয়। অ্যাপ ভালো করতে। চালু করার আগে এই পাতায় জানাব।
- স্টোর অ্যাপ (Android/iOS): অ্যাপ ক্র্যাশ করলে বেনামি ক্র্যাশ রিপোর্ট যায় (Sentry, কোনো ব্যক্তিগত তথ্য ছাড়া)। কেনার অবস্থা (প্ল্যান সক্রিয় কি না) RevenueCat এর মাধ্যমে মেলানো হয়।
- আপনার ফোনেই থাকে: ভাষা আর স্তরের পছন্দ ব্রাউজারের localStorage এ থাকে। এগুলো আমাদের কাছে আসে না।
কী করি না
আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না। অ্যাপে বিজ্ঞাপন নেই।
কণ্ঠ, ক্যামেরা আর AR
অ্যাপে যে কণ্ঠ শোনেন, সেটা আগে থেকে রেকর্ড করা অডিও ফাইল। আমরা আপনার মাইক্রোফোন ব্যবহার করি না।
ক্যামেরার অনুমতি লাগে শুধু AR আর ক্যামেরা ভিউর জন্য। ক্যামেরার ছবি আপনার ফোনেই প্রসেস হয়। কোথাও পাঠানো বা জমা রাখা হয় না।
শিশুদের কথা
Kid মোড চালু হওয়ার আগ পর্যন্ত Anatoo ১৩ বছরের কম বয়সীদের জন্য বানানো নয়, আর আমরা জেনেশুনে তাদের তথ্য নিই না। Kid মোড এলে অভিভাবকের সম্মতি নিয়ে আলাদা নিয়ম যোগ হবে। কোনো শিশুর তথ্য ভুল করে আমাদের কাছে এসে থাকলে লিখুন, মুছে দেব।
যারা আমাদের হয়ে তথ্য রাখে
সাইট আর অ্যাপ চলে Vercel এ। অপেক্ষার তালিকার ইমেইল রাখা হয় Vercel এর নিজস্ব স্টোরেজে (Vercel Blob)। অ্যাকাউন্ট চালু হলে তার তথ্য রাখা হবে Supabase এর ডেটাবেসে। এরা শুধু আমাদের নির্দেশে কাজ করে, নিজের কাজে আপনার তথ্য ব্যবহার করতে পারে না।
কতদিন রাখি
অপেক্ষার তালিকার ইমেইল রাখি লঞ্চের পর ১২ মাস পর্যন্ত, অথবা আপনি মুছতে বলা পর্যন্ত। অ্যাকাউন্টের তথ্য থাকে অ্যাকাউন্ট যতদিন আছে। সার্ভারের সাধারণ লগ অল্প কিছুদিন পর নিজে থেকে মুছে যায়।
আপনার অধিকার
আমাদের কাছে আপনার কী তথ্য আছে দেখতে, ঠিক করতে, বা পুরোটা মুছে ফেলতে চাইলে learningbangladesh71@gmail.com এ লিখুন। ৩০ দিনের মধ্যে করে দেব। প্রতিটা ইমেইলে তালিকা থেকে বের হওয়ার উপায়ও থাকবে।
বদল হলে
এই নীতি বদলালে এই পাতায় নতুন তারিখ দেব। বড় বদল হলে তালিকার সবাইকে ইমেইলে জানাব।