ওপেন মডেল

Anatoo র কঙ্কাল এসেছে Z-Anatomy থেকে, আর Z-Anatomy বানানো হয়েছে জাপানের BodyParts3D থেকে। দুটোই শেয়ার অ্যালাইক লাইসেন্সে সবার জন্য খোলা। আমরা মডেলটা হালকা করেছি, প্রতিটা হাড়ের নাম দিয়েছি, ডান আর বাম আলাদা করেছি। একই লাইসেন্স মেনে আমাদের সংস্করণও এখানে সবার জন্য রাখলাম। ছাত্র, শিক্ষক, গবেষক বা ডেভেলপার, যে কেউ নিতে পারেন।

কঙ্কাল .glb (৭.৫ MB)মেটাডেটা .json (৩০ KB)

পেশি .glb (৯.৪ MB, ১৫৪টি পেশি)মেটাডেটা .json (২৪ KB)

মডেলে কী আছে

  • ২০৬টি হাড়, প্রতিটা আলাদা mesh, মোট ৩,৩৪,০০৯ ত্রিভুজ।
  • মাপ মিটারে, ওপরের দিক y, সামনের দিক +z, পায়ের তলা y = 0 তে।
  • ফাইল glTF binary (.glb), তাই three.js, Blender, Unity, Godot সবখানে খোলে।

mesh এর নাম মানেই id

প্রতিটা mesh এর নাম একটা স্থায়ী id, যেমন frontal, sacrum, hyoid। জোড়া হাড়ের শেষে _l মানে শরীরের বাম দিক, _r মানে ডান দিক, যেমন femur_l, parietal_r।

json ফাইলের meshes অংশে প্রতিটা id এর জন্য আছে c (কেন্দ্র, মিটারে x, y, z), tris (ত্রিভুজের সংখ্যা) আর size (বাক্সের মাপ)। Anatoo অ্যাপের কনটেন্টেও এই একই id দিয়ে বাংলা, ইংরেজি আর ল্যাটিন নাম জোড়া থাকে।

import { GLTFLoader } from 'three/addons/loaders/GLTFLoader.js';
new GLTFLoader().load('https://anatoo.com/open-models/anatoo-skeleton.glb', gltf => {
  const femur = gltf.scene.getObjectByName('femur_l'); // বাম ফিমার
});

লাইসেন্স

এই মডেল CC BY-SA 4.0 লাইসেন্সে। মানে আপনি ব্যবহার, বদল, এমনকি বাণিজ্যিক কাজেও লাগাতে পারেন, দুটো শর্তে: কৃতিত্ব দিতে হবে, আর আপনার বদলানো মডেলও একই লাইসেন্সে খোলা রাখতে হবে।

কৃতিত্ব হিসেবে এই লাইনটা কপি করে দিন:

Anatoo skeleton by PretendMind (https://anatoo.com/open-models), from Z-Anatomy (CC BY-SA 4.0), derived from BodyParts3D © The Database Center for Life Science (CC BY-SA 2.1 JP).

মূল উৎস: Z-Anatomy (CC BY-SA 4.0) আর BodyParts3D, © The Database Center for Life Science (CC BY-SA 2.1 JP)।

খেয়াল রাখুন: শুধু এই 3D মডেল খোলা। Anatoo অ্যাপের কোড, লেখা আর কণ্ঠ এই লাইসেন্সের মধ্যে পড়ে না।

Open models

The Anatoo skeleton comes from Z-Anatomy, which is built on BodyParts3D from Japan. Both are published under share-alike licences. We simplified the model, named every bone and split left from right. Following the same licence, our version is free for anyone: students, teachers, researchers and developers.

Skeleton .glb (7.5 MB)Metadata .json (30 KB)

Muscles .glb (9.4 MB, 154 muscles)Metadata .json (24 KB)

What is inside

  • 206 bones, one mesh each, 334,009 triangles in total.
  • Units in metres, y up, +z front, soles of the feet at y = 0.
  • glTF binary (.glb), so it opens in three.js, Blender, Unity and Godot.

Mesh names are ids

Every mesh name is a stable id such as frontal, sacrum or hyoid. Paired bones end in _l for the body's left side and _r for the right, for example femur_l and parietal_r.

The meshes object in the json file lists, for each id, c (centre x, y, z in metres), tris (triangle count) and size (bounding box). The Anatoo app uses the same ids to attach Bangla, English and Latin names.

import { GLTFLoader } from 'three/addons/loaders/GLTFLoader.js';
new GLTFLoader().load('https://anatoo.com/open-models/anatoo-skeleton.glb', gltf => {
  const femur = gltf.scene.getObjectByName('femur_l'); // left femur
});

Licence

The model is licensed under CC BY-SA 4.0. You may use, change and even sell work built with it, as long as you give credit and share your changed model under the same licence.

Copy this credit line:

Anatoo skeleton by PretendMind (https://anatoo.com/open-models), from Z-Anatomy (CC BY-SA 4.0), derived from BodyParts3D © The Database Center for Life Science (CC BY-SA 2.1 JP).

Original sources: Z-Anatomy (CC BY-SA 4.0) and BodyParts3D, © The Database Center for Life Science (CC BY-SA 2.1 JP).

Note: only the 3D model is open. The Anatoo app's code, text and narration are not covered by this licence.