আপনার তথ্য মুছে ফেলা
শেষ হালনাগাদ: ৫ নভেম্বর ২০২৬
Anatoo অ্যাকাউন্ট আর তার সব তথ্য যেকোনো সময় মুছে ফেলতে পারবেন। Google, Facebook বা LinkedIn দিয়ে ঢুকে থাকলেও একই নিয়ম।
কী মুছবে
- অ্যাকাউন্ট: ইমেইল, নাম আর সাইন ইনের তথ্য (Google, Facebook বা LinkedIn থেকে যা এসেছিল)।
- অগ্রগতি: কুইজের স্কোর, শেষ করা পাঠ, ডিভাইসের তালিকা।
- প্ল্যান: আপনার প্ল্যানের রেকর্ড। আইন অনুযায়ী পেমেন্টের হিসাব (কত টাকা, কবে) যতদিন রাখা বাধ্যতামূলক, ততদিন শুধু সেটুকু থাকবে।
কীভাবে মুছবেন
- learningbangladesh71@gmail.com এ একটা ইমেইল পাঠান। বিষয়ে লিখুন "Anatoo data deletion"।
- যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা জানান। Facebook বা LinkedIn দিয়ে ঢুকে থাকলে সেটাও লিখুন।
- আমরা ৩০ দিনের মধ্যে সব মুছে ইমেইলে নিশ্চিত করব।
Google, Facebook বা LinkedIn থেকে Anatoo সরানো
আমাদের কাছের তথ্য মোছার পাশাপাশি চাইলে ওদের দিক থেকেও Anatoo এর অনুমতি তুলে নিতে পারেন:
- Google: myaccount.google.com/connections এ গিয়ে Anatoo বেছে নিন, তারপর সংযোগ মুছে দিন।
- Facebook: Settings & privacy, তারপর Settings, তারপর Apps and websites। Anatoo বেছে Remove চাপুন।
- LinkedIn: Settings, তারপর Data privacy, তারপর Permitted services। Anatoo এর পাশে Remove চাপুন।
শুধু অনুমতি তুলে নিলে আমাদের কাছের অ্যাকাউন্ট নিজে থেকে মোছে না। পুরোটা মুছতে ওপরের ইমেইলটা পাঠান।
আরও জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।